Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী

‘আমার সাইফকে আইন্না দাও’

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৬ এএম

‘আমার সাইফকে আইন্না দাও’

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে এক নারীকে কান্নার সুরে বলতে শোনা যায় ‘আমার সাইফকে আইন্না দাও।’ 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ওই নারী পর্যটক পূজার বন্ধে তার ফ্যামিলি নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছেন। তিনি এক সাংবাদিকের বোন বলে জানা গেছে। 

ভিডিওতে দেখা যায়, তিনি সাইফকে বারবার করে ডাকছেন এবং বলছেন আমার সাইফকে আইন্না দাও। তবে সাইফ তার সম্পর্কে কি, বেঁচে আছে কিনা তা জানা যায়নি। 

এদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে সাতটি লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ওই রিসোর্টে মোট ১৭ পর্যটক ছিলেন। নিহত ব্যক্তিরা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, অনেকে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতজন পর্যটক মারা গেছেন, তা জানতে একটু সময় লাগবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়।

অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৫

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

হরমুজে পুঁতে রাখা মাইনে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে পুঁতে রাখা মাইনে তেলবাহী সুপারট্যাংকারে বিস্ফোরণ

আরও পড়ুন

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

আমবাগানে ৯২ ককটেল

আমবাগানে ৯২ ককটেল

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

‘আমার সাইফকে আইন্না দাও’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম