Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৬ এএম

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গত দুই সপ্তাহে হামলায় পাঁচটি ছেলে ও দুটি মেয়ে শিশু নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি  হামলায় ৩৪০টির বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও শত শত শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের সদর দপ্তর জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবরোধের কারণে উপত্যকাটির মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

তিনি জানান, গত দুই সপ্তাহে হামলায় পাঁচটি ছেলে ও দুটি মেয়ে শিশু নিহত হয়েছে। এ ছাড়া অন্তত ৩৩টি শিশু গুরুতর আহত হয়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় ৮ লাখ শিশু এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের বেশির ভাগই তাঁবু কিংবা ঝুঁকিপূর্ণ ভবনে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছে। নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় সেবা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগের অভাবে এসব শিশুকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রিকার্ডো পিরেস আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন শীতের মাসগুলোতে শিশুদের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এর ফলে টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের অমানবিক ও বসবাসের অনুপযোগী পরিবেশে দিন কাটাতে হতে পারে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শিশুদের প্রাণহানি, আহত হওয়ার ঘটনা এবং ব্যাপক বাস্তুচ্যুতি গাজায় মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরছে। বিশেষ করে শীত ঘনিয়ে আসায় তাঁবু ও অনিরাপদ ভবনে আশ্রয় নেওয়া শিশুদের জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, আহতদের চিকিৎসা দেওয়া এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যা বললেন বারাক ওবামা

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

গৌরনদীতে বাসচাপায় কাতার প্রবাসী নিহত

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন যেভাবে

শিশুকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন যেভাবে

আরও পড়ুন

এবার লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির

এবার লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির

চাকরি হারিয়ে যা বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

চাকরি হারিয়ে যা বললেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া

সরকারের পতন চাই, তবে গণতান্ত্রিকভাবে: প্রকাশ রাজ

সরকারের পতন চাই, তবে গণতান্ত্রিকভাবে: প্রকাশ রাজ

পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম