Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম

এবার লন্ডনে বিক্ষোভের ডাক ধ্রুব রাঠির

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতে ভোট কারচুপির অভিযোগ তুলে এবার যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভের ডাক দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। শনিবার (১৭ অক্টোবর) লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে এই বিক্ষোভে অংশ নিতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি জানান, তিনি লন্ডনে পৌঁছেছেন। শনিবার দুপুর ১২টায় পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত সপ্তাহে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভের আগে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় নিজের বাসা থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে।

দিল্লি পুলিশ জানায়, রাজধানীতে বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে আটক করা হয়েছিল।


নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে ওই বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। যন্তর মন্তরে প্রবেশ নিয়ন্ত্রণ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ব্যবহৃত ফর্ম-৬ সংক্রান্ত পরিবর্তন নিয়েও আপত্তি জানায় দলটি।

ধ্রুব রাঠিকে আটকের বিষয়টি এক্সে নিশ্চিত করে সিজেপি অভিযোগ করে, যেসব তরুণ অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে রাজি নন, সরকার তাদের ভয় পাচ্ছে।


তবে পুলিশ বলেছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭২(২) ধারায় ধ্রুব রাঠিকে আটক করা হয়েছিল।

আটকের পর ধ্রুব রাঠিকে গুরুগ্রামের একটি অপরাধ তদন্ত শাখার কার্যালয়ে নজরদারিতে রাখা হয়। প্রায় ১৮ ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

তথসূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: দিল্লির বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সরকারের পতন চাই, তবে গণতান্ত্রিকভাবে: প্রকাশ রাজ

সরকারের পতন চাই, তবে গণতান্ত্রিকভাবে: প্রকাশ রাজ

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

মুক্তি পেলেন নেহা বোরা, এখনো পুলিশ হেফাজতে অভিজিৎ

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আরও পড়ুন

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

চালক ঘুমিয়ে পড়ায় বাস খাদে, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিলেন ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম