Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আমবাগানে ৯২ ককটেল

Advertisement

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পিএম

আমবাগানে ৯২ ককটেল

ছবি: সংগৃহীত

Advertisement

‎‎চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে ৯২টি ককটেল ও ১১ দশমিক ৮ কেজি গান পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় রাত ২টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় এসব ককটেল ও গান পাউডার পাওয়া যায়। এছাড়া বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ ও দুটি হাঁসুয়া পাওয়া গেছে। 

‎এসআরবি জানায়, অভিযানের সময় ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ‎উদ্ধার করা বিস্ফোরক ও অন্য সরঞ্জাম দেশের বিভিন্নস্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশে মজুত করা হয়ে থাকতে পারে। এসব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

মোহাম্মদপুরে ভ্যানিটিব্যাগে মিলল ৯টি ককটেল

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

মোহাম্মদপুরে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থল ঘিরে রেখেছে বোম্ব ডিসপোজাল টিম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরও পড়ুন

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৫ শিশু আহত, আইসিইউতে ভর্তি এক

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

আমবাগানে ৯২ ককটেল

আমবাগানে ৯২ ককটেল

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

‘আমার সাইফকে আইন্না দাও’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম