Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩

ছবি: সংগৃহীত।

Advertisement

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা যায়নি।

শনিবার (১০ অ‌ক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। আটক‌দের নাম প‌রিচয় তাৎক্ষ‌ণিক জানা সম্ভব হয়‌নি।

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাত সোয়া ১টার দিকে ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন দুই মোটরসাইকেল আরোহী।

এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নিল কিশোর, অতঃপর...

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

প্রশ্নফাঁসের অভিযোগ: বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

প্রশ্নফাঁসের অভিযোগ: বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, ৪ দফা দাবি

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদে ২৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী, গ্রেফতার তরুণী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম