Logo
Logo
×

Advertisement

রাজধানী

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

Advertisement

রাজধানীর পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ হৃদয় (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হামলায় ওই যুবক আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পল্লবী থানার মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

আটক হৃদয় পল্লবীর সেকশন-১১, ব্লক-বি, মিল্লাত ক্যাম্প এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবু তাহের।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা ককটেল সদৃশ বস্তুসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

মধ্যরাতে যশোরে কয়েকটি বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আরও পড়ুন

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

পল্লবীতে ককটেল সদৃশ বস্তুসহ যুবক আটক

লালবাগ তফশিল অফিসে সরকারি নথির ওপর তরকারি, পাশেই গ্যাসের চুলায় রান্না

লালবাগ তফশিল অফিসে সরকারি নথির ওপর তরকারি, পাশেই গ্যাসের চুলায় রান্না

হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত

হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত

দুবাইফেরত যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

দুবাইফেরত যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ কোটি ৭৮ লাখ টাকার স্বর্ণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম