হাতিরঝিলে প্রবাসীকে গুলি, রিকশাচালককে ছুরিকাঘাত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন- অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতার প্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ওয়াপদা রোডের বাগিচারটেক কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুলিবিদ্ধ বাবু বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে।
শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
