Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

ফাইল ছবি

Advertisement

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম মাচালংয়ের ১৪ কিলো এলাকায় আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় টহলরত সেনাসদস্যদের সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থনপুষ্ট একটি সশস্ত্র গ্রুপের সদস্যদের থেমে থেমে কয়েক দফা গোলাগুলি হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি মো. তোফাজ্জল হোসেন বলেন, কয়েকদিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। 

জানা যায়, ওই এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় সশস্ত্রগোষ্ঠীর সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীও পালটা গুলি চালায়। তবে এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

অন্যদিকে গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্র দাবি করেছে, সাজেকের কোথাও গোলাগুলির খবর তাদের জানা নেই। মাচালং এলাকায় তাদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই। তাদের দলে কোথাও কোনো সশস্ত্র সদস্য বা তৎপরতাও নেই।

এদিকে স্থানীয় পাহাড়ি সংগঠনের আহ্বানে গত ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। প্রথম দিনে অবরোধের মধ্যে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি হয়েছিল। ওই ঘটনায় ইউপিডিএফকে দায়ী করা হয়েছিল। তবে অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করে ইউপিডিএফ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিল জনতা

রাঙামাটিতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দিল জনতা

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

অফিসে ঢুকে ‘এখনো ব্যবসা বন্ধ করিস নাই কেন’—বলেই এলোপাতাড়ি গুলি

অফিসে ঢুকে ‘এখনো ব্যবসা বন্ধ করিস নাই কেন’—বলেই এলোপাতাড়ি গুলি

চাঁদা চেয়ে ফার্মেসিতে গুলি, কিলার পাপ্পুর সহযোগী সাব্বির গ্রেফতার

চাঁদা চেয়ে ফার্মেসিতে গুলি, কিলার পাপ্পুর সহযোগী সাব্বির গ্রেফতার

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

মণিপুরে যাত্রীবাহী গাড়িতে গুলি, মা-ছেলেসহ নিহত ৪

আরও পড়ুন

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

সাজেকে আবারও সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্রগোষ্ঠীর গোলাগুলি

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম