Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

ফাইল ছবি

Advertisement

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ একটি বস্তু পাওয়াকে কেন্দ্র করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে।

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসআরবি-১৩-এর বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কে বা কারা লাল টেপে মোড়ানো প্লাস্টিকের টিফিন বক্সের মতো দেখতে একটি কৌটা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের হেল্পডেস্কে একটি চেয়ারের ওপর রেখে যায়। সকালে অফিসে লাল টেপে মোড়ানো ওই কৌটা দেখতে পেয়ে কর্মচারীরা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী দিয়ে সেটি ঘিরে রাখেন।

এ বিষয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সকাল ৯টার দিকে অফিসের কর্মচারীরা লাল টেপে মোড়ানো ছোট একটি বক্সসদৃশ বস্তু দেখতে পান। আপাতদৃষ্টিতে এটি টিফিন বক্সের মতো মনে হচ্ছে। তারা সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে বিষয়টি অবহিত করেছেন। এসআরবি-১৩-এর বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আশীষ কুমার শীল জানান, বিষয়টি এসআরবি-১৩-এর বোমা ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছেছে। একই সঙ্গে তারা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

রংপুরে দুই দিনে ৪০০ মিটারের মধ্যে তিন বাসে আগুন

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

টেকনাফে স্বেচ্ছাসেবক দলের মিছিলে গুলি

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

আমতলীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১২

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

ঢাকায় অপরাধ কমেছে, গোয়েন্দা নজরদারি জোরদার: ডিবি

ঢাকায় অপরাধ কমেছে, গোয়েন্দা নজরদারি জোরদার: ডিবি

আরও পড়ুন

নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে

নিখোঁজের দুদিন পর কুয়াকাটা সৈকতে পাওয়া গেল সেই বিচারককে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহতের ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহতের ঘোষণা

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

গাজীপুরে ভাঙচুর ও নাশকতার ১৫ মামলায় গ্রেফতার ৮০

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

পঞ্চগড়ে ডিসি কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম