Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহতের ঘোষণা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহতের ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহতের ঘোষণা

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্রই প্রতিহত করার ঘোষণা দিয়েছেন যশোর জেলা কৃষক দলের নেতারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ-পূর্ব সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্য এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, নড়াইলের কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন ও একই উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা কৃষক দলের সদস্যসচিব শিকদার সালাউদ্দিন, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহসিন আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী সংগঠন। যারা দীর্ঘ ১৭ বছর দেশে ত্রাস ও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিল। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যখন দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, ঠিক তখনই সেই সন্ত্রাসীরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সব ধরনের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন তারা।

নেতারা আরও বলেন, আওয়ামী লীগ কখনই দেশের ভালো চায় না। সেই কারণে বিদেশে পালিয়ে থাকা শেখ হাসিনা তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশের শান্তিশৃঙ্খলা নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। জনগণের সঙ্গে শেখ হাসিনার অনেক হিসাব বাকি আছে, সেই কারণে আমরা তাকে ফেরত চাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পিলখানা হত্যাকাণ্ডসহ দীর্ঘ ১৭ বছর হাজার হাজার নিরীহ ও নিরপরাধ মানুষকে হত্যার দায়ে আদালত কর্তৃক শেখ হাসিনার ফাঁসির দণ্ড নিশ্চিত করতে আমরা তাকে ফেরত চাই।

এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং রাজনৈতিকভাবে সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের এমএম আলী রোড ও চিত্রা মোড় ঘুরে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

এক দিনেই সুখবর পেলেন যশোরের ১৪৯ তরুণ-তরুণী

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

সীমান্তে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের দুই এমপি এলাকায়

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি

হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

হাসিনার ফিরে আসার কথা নিছক রাজনৈতিক স্টান্টবাজি: এমপি কয়ছর

বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোডাউন

বৃষ্টি উপেক্ষা করে নবাবগঞ্জে যুবদলের মোটরসাইকেল শোডাউন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম