Logo
Logo
×

Advertisement

রাজনীতি

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

যশোর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: যুগান্তর

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। শিশু-কিশোরসহ ১৪'শ মানুষকে হত্যা করে টিকতে না পেরে তারা পালিয়ে গেছে। 

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে থেকে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে; কখনও মানুষ হত্যা করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। 

গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের খুন হওয়ার বিবরণ দিয়ে রুহুল কবির রিজভী বলেন, যারা বেআইনি কাজ করবে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনোটাই ছাড়ব না। জনগণকে সঙ্গে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করব। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বলব।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মন্ত্রী-এমপি ও নেতাদের বাড়িতে আগুন

‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’— নিহত জাসাস নেতার বোন

‘লাশ নেব না, ভাইরে তাজা আইনে দাও’— নিহত জাসাস নেতার বোন

আরও পড়ুন

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি

পাঁচ দাবিতে ২৩ নভেম্বর থেকে মাঠে নামছে এনসিপি

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

আ.লীগ ঠেকানো বিরোধী দলের কাজ না: শিবির সভাপতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম