Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আ.লীগ সভাপতির বাসভবনে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে নগরীর দামপাড়া এলাকার পল্টন রোডে এ হামলার ঘটনা ঘটে।

সিসিটিভিতে ধারণ করা এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একদল যুবক লাঠিসোটা হাতে বাসভবনের ফটকে হামলা চালাচ্ছে। এ সময় তারা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং লাঠি দিয়ে জানালার কাচ ভাঙচুর করে।

মাহতাব উদ্দিন চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আসেন ২০১৭ সালের ডিসেম্বরে। সংগঠনটির তৎকালীন সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। পরে ২০২৩ সালের ৬ আগস্ট তাকে পূর্ণাঙ্গ সভাপতির দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর মেজো ছেলে মাহতাব উদ্দিন চৌধুরী।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বাসার সামনে ভাঙা কাচের কয়েকটি টুকরো দেখতে পায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

আ.লীগের নাশকতা-নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে তিন মামলা

আরও পড়ুন

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

ওয়াই-টাইপ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে: রেলমন্ত্রী

নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম

নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম