চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে ড্রোন নজরদারি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পিএম
চট্টগ্রামে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এর অংশ হিসেবে বন্দরনগরীসহ জেলায় ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চল ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সড়কের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে তল্লাশি চৌকি (চেকপোস্ট)।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নগরীতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য বহুমুখী নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থানা পুলিশের পাশাপাশি সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ নগরীতে নিরাপত্তাব্যবস্থা জোরদারে নানা পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
