Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

নাশকতার সন্দেহে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মীকে পিটিয়ে জখম

Advertisement

ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালানোর প্রস্তুতির সন্দেহে বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কর্মী নান্নু মৃধাকে (৪৩) বেদম মারধর ও পদদলিত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের কাছে নিলখোলা পান আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আহত নান্নু মৃধার ঘনিষ্ঠ এক আত্মীয় জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে নাশকতা প্রতিরোধে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা বুধবার সন্ধ্যা থেকে রাতভর টরকী বাসস্ট্যান্ড ও নিলখোলা এলাকায় পাহারায় ছিলেন। যুবলীগ কর্মী নান্নু মৃধা রাত সাড়ে ১০টার দিকে নিলখোলা পান আড়তের কাছে একটি চায়ের দোকানে চা পান করতে যান।

এ সময় যুবদল ও ছাত্রদলের কতিপয় নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালানোর প্রস্তুতির সন্দেহে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে কিলঘুসি ও লাথি মেরে ফেলে দেন এবং পদদলিত করে গুরুতর আহত করেন।

পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা আশঙ্কাজনক অবস্থায় নান্নুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। খবর পেয়ে স্বজনরা বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, নান্নুকে মারধরের বিষয়টি লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-আগুন

সাবেক মন্ত্রী নানকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

সাবেক মন্ত্রী নানকের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগ ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল

ববিতে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারী আটক

ববিতে আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারী আটক

দুদিন ধরে খোঁজ মিলছে না জজ ফারহানার

দুদিন ধরে খোঁজ মিলছে না জজ ফারহানার

আরও পড়ুন

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

রাস্তা বন্ধ করে ছাত্রীর পরিবারকে অবরুদ্ধ, পাঁচজনের কারাদণ্ড

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

শত বছরের প্রতীক্ষার অবসান, পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম