Logo
Logo
×

Advertisement

রাজধানী

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ এএম

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুর ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ওই বাসায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যম ও স্থানীয় সূত্রের তথ্যমতে, ৪০ থেকে ৫০ জন  বিক্ষুব্ধ জনতা নিখিলের বাসার নিচতলায় থাকা তার কার্যালয়ের কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নিখিল আত্মগোপনে রয়েছেন। 

এদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুলের উত্তর ইব্রাহিমপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতেও একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে গ্যারেজ ও কার্যালয় ভাঙচুর করে এবং মোটরসাইকেল ও আসবাবে আগুন দেয়। 

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে ব্যস্ত থাকায় বিস্তারিত খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তবে ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার থেকে ৩ যুবলীগ নেতা গ্রেফতার

নলছিটিতে যুবলীগ নেতা গ্রেফতার

নলছিটিতে যুবলীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-ভাঙচুর

রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল

ঢাকায় চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী

ঢাকায় চিরুনি অভিযান শুরু, মাঠে সরকারের ৪ বাহিনী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম