Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগ। ছবি: সংগৃহীত

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

আটক শামীম আলী সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বরসংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মী ও কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে শনাক্ত করে ঘিরে ফেলেন তারা। এ সময় তাকে মারধরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন জানান, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে ছিল। আদালতের পাশে সোহাগকে দেখতে পেয়ে তারা তাকে আটক করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

তবে সাধারণ শিক্ষার্থীদের দাবি, ককটেলসহ হাতেনাতে সোহাগকে আটক করা হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আটকের সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন ও শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আটকের পর আহত অবস্থায় সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

স্বেচ্ছাসেবক দলের নেতা খুনে অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

তুরাগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

আরও পড়ুন

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আটক

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের

আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম