Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ কর্মকর্তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ওই পাঁচ কর্মকর্তাকে মারধরের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সোপর্দ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের সাময়িক বরখাস্ত করে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কর্মকর্তাদের থানায় নেওয়ার আগপর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের পুলিশে দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ওই পাঁচ কর্মকর্তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে প্রশাসন।

সাময়িক বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রী শেখর মণ্ডল, অর্থ ও হিসাব শাখার উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ হোসেন, নৃবিজ্ঞান বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি এবং রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মো. নুরুল হুদা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, মূলত তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পুলিশ হেফাজতে দেওয়া হয়েছিল। মঙ্গলবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রক্টরিয়াল বডি মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। ওই পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডি কাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পেছনে দেশি-বিদেশি শক্তি, কে কার ফাঁদে

পেছনে দেশি-বিদেশি শক্তি, কে কার ফাঁদে

আওয়ামী লীগ ফাঁদে পড়ল?

আওয়ামী লীগ ফাঁদে পড়ল?

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে: হাসনাত

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস

প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

আপাসহ একমাত্র ডেস্টিনেশন হবে সাহারা মরুভূমি: মানসুরা আলম

আরও পড়ুন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

ছাত্রদলের হাতে আটক জবির পাঁচ কর্মকর্তাকে ছেড়ে দিল প্রশাসন

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

সরকারের সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না: পবিপ্রবি উপাচার্য

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম