Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর

Advertisement

সারাদেশে ককটেল বিস্ফোরণ, অগ্নিসন্ত্রাস, নাশকতা এবং জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা। এ সময় দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার টগর। সঞ্চালনা করেন আইবিএর অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ।

মানববন্ধনে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখানে কোনো একক দলের শাসন নয়, বরং সব দল ও মতের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে একটি ‘রেইনবো কান্ট্রি’ হিসেবে গড়ে তুলতে চান তিনি। 

তিনি বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সরকারের সমর্থক গোষ্ঠী ও নিষিদ্ধ সংগঠনগুলো আবারও দেশকে অস্থিতিশীল ও উত্তপ্ত করার ষড়যন্ত্র করছে। সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের সহনশীলতা ও সহিংসতা এড়িয়ে চলার পদক্ষেপের প্রশংসা করেন তিনি। তবে সরকারের ধৈর্যের সুযোগ নিয়ে এমন পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। 

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ এবং বর্তমান সরকার অস্থিতিশীলতা সৃষ্টিকারী এ ধরনের কর্মকাণ্ড কখনোই মেনে নেবে না।

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, ২৪ এর জুলাই রাজপথে নামার মূল লক্ষ্য ছিল এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে এবং প্রত্যেক নাগরিকের বেঁচে থাকা, মতপ্রকাশ, প্রতিবাদসহ অন্যান্য মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে। সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই।

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি এবং শিক্ষার্থীদের দুর্বিষহ পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া অপরাধীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে যথাযথ বিচার নিশ্চিত করার দাবি জানান। তবে সেই বিচার অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনের শাসন অনুসরণ করে হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। দলীয় কর্মীদের লেলিয়ে না দিয়ে প্রশাসনের মাধ্যমে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রেখেছে। দলীয় বলপ্রয়োগের পরিবর্তে প্রশাসনের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার এই পদক্ষেপ প্রকৃত আইনের শাসন ও গণতান্ত্রিক শাসনের পরিচয় বহন করে। এ ধরনের পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে গণতান্ত্রিক শাসনব্যবস্থার এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ঐক্যকে আরও শক্তিশালী ও সুদৃঢ় করতে হবে। বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা আর কখনো ফিরে আসতে না পারে, সেই প্রতিজ্ঞা নিতে হবে। জুলাইয়ের ঐক্য অটুট রেখে ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক কাউসার টগর বলেন, গত ১৬-১৭ বছর ধরে একটি গোষ্ঠী গণতন্ত্রের লেবাস পরে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ছাত্র-জনতা তাদের প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে। এখন তারা অগ্নিসন্ত্রাস কিংবা সন্ত্রাসী কায়দায় আবার ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। তাদের অপকর্মের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত উজ্জ্বল। দেশের গঠন ও অগ্রগতিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও দেশ গড়ার কাজে তাদের এগিয়ে আসতে হবে। এ ছাড়া তৎকালীন শাসকগোষ্ঠীর সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানুষের মগজ ও মননে বিভাজন তৈরির অপচেষ্টার ইতিহাস সংরক্ষণে একটি জাদুঘর প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রব, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. রুমানা পারভীন অ্যানিসহ অন্যরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

ঢাবি শিক্ষকদের মানববন্ধন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা

আরও পড়ুন

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর ফিরে আসার নজির নেই: খুকৃবি উপাচার্য

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

ছাত্রদলের মারধরের পর জবির সেই ৫ কর্মকর্তা বরখাস্ত, পুলিশে হস্তান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম