Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

ছবি: সংগৃহীত

Advertisement

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টায় এ র‌্যালি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র‌্যালিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

র‌্যালিতে আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

র‌্যালিটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়ে টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে। পরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে।

বিজয় দিবসের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

ঢাবি শিক্ষকদের মানববন্ধন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনায় ঢাবি সাদা দলের নিন্দা

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

ভিডিও ফাঁস নিয়ে ক্ষোভ ঢাবি শিক্ষিকা মোনামির

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

‘আপা ফিরবে, আহা! কিন্তু কী নিয়ে?’

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

আ.লীগকে তথ্য পাচার: সেই এসপি জাহাঙ্গীরকে নিয়ে যা বললেন তার স্ত্রী

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আরও পড়ুন

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

১ ডিসেম্বর ঢাবিতে বিজয় র‌্যালি, শুরু সকাল ৯টায়

ঢাবি শিক্ষকদের মানববন্ধন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম