Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পিএম

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

Advertisement

জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।

১১ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহাম্মদ শাহাদাত হোসাইন স্বাক্ষরিত চিঠিতে এ বরাদ্দ চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ২০২৬-২৭ অর্থবছরে মোট ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১১ হাজার টাকা প্রয়োজন হবে। তবে ওই অর্থবছরের পরিচালন বাজেটে বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ রয়েছে ৭ হাজার ৭৮৩ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা। ফলে প্রয়োজনীয় অর্থের তুলনায় বরাদ্দে ঘাটতি রয়েছে ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা।

বর্তমানে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন স্কেল বাস্তবায়ন হলে বর্ধিত বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অধিদপ্তরের চিঠিতে বলা হয়, বেসরকারি মাদ্রাসায় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও ইবতেদায়ি প্রধান নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। নতুন শিক্ষক-কর্মচারী নিয়োগ ও এমপিওভুক্তির পাশাপাশি শিক্ষকদের পদোন্নতি, উচ্চতর স্কেল, বিএড স্কেল এবং বকেয়া পাওনাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে। এসব কার্যক্রমের কারণে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা জরুরি।

এ অবস্থায় জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিশেষ কার্যক্রম ‘বেসরকারি মাদ্রাসাসমূহের জন্য মঞ্জুরী’ খাতে অতিরিক্ত ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিল নিয়ে নতুন সিদ্ধান্ত

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো

পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

পে স্কেল নিয়ে স্থানীয় সরকার বিভাগের নতুন সিদ্ধান্ত

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

আরও পড়ুন

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে বড় সুখবর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, অবরুদ্ধ উপাচার্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম