জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়টির সব অফিস তিন দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
অফিস আদেশে বলা হয়েছে, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

