Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

গ্রেফতার শিক্ষার্থী আবু বকর সিদ্দিক। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকিমূলক মন্তব্যের অভিযোগে রাজশাহীর নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আবু বকর সিদ্দিকের ছাত্রত্ব বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত ওই চিঠিতে শিক্ষার্থীর মন্তব্যকে ‘হিংসাত্মক ও আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। এক্ষেত্রে আবু বকর সিদ্দিকের ছাত্রত্ব বাতিল করা হতে পারে। এদিন অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে আলোচনা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়।

এদিকে নিউ গভ. ডিগ্রি কলেজ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিক গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফরের একটি ছবি দিয়ে নিজের ফেসবুক আইডিতে হুমকিমূলক মন্তব্য করেন। এ ঘটনায় পরদিন আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেন। বিষয়টি একাডেমিক কাউন্সিলের নজরে আসার পর ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. শাহনাজ পারভিন বলেন, আবু বকর সিদ্দিক যে কাজটি করেছে সেটিকে অপরাধ হিসেবে বিবেচনা করেছি। এ জন্য একাডেমিক কাউন্সিলের সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। কলেজ কর্তৃপক্ষ যেহেতু ব্যবস্থা নিতে পারে না, তাই যেখান থেকে ব্যবস্থা নেওয়া যায় সেখানেই চিঠি দেওয়ার কথা হয়। সে অনুযায়ী চিঠি গেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি সভার কার্যবিবরণীতেও লিপিবদ্ধ করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সময় রুয়েটের গাড়িতে বিমানবন্দর থেকে জনসভাস্থল রাজশাহী মাদ্রাসা মাঠে ও মাদ্রাসা মাঠ থেকে বিমানবন্দরে চলাচল করেন। ফেসবুকে এই ছবি দেখে আবু বকর সিদ্দিক মন্তব্য করেন, ‘ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’। বিষয়টি নজরে আসার পর ২১ অক্টোবর রাজশাহীর পবা উপজেলার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মামার বাড়ি থেকে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। এর আগে রাজশাহীর কেচুয়াতৈল এলাকার বাড়ি থেকে তার বাবা আয়নাল হককেও হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তার বাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এদিকে আবু বকরের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) আবু বকরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রোববার জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত যুবকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস

মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

আরও পড়ুন

আন্দোলন অব্যাহত রেখেই ক্লাশে ফেরার সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষার্থীদের

আন্দোলন অব্যাহত রেখেই ক্লাশে ফেরার সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষার্থীদের

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম