জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
Advertisement
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আয়োজনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিতব্য এ পরীক্ষা আগামী ১১ নভেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে দুপুর ১টায়।
বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী কোনো কারণ উল্লেখ না করেই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
