Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

ফাইল ছবি।

Advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে একযোগে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষের (শিক্ষাবর্ষ ২০২৩-২৪) ব্যবস্থাপনা বিভাগের ‘অর্থায়নের নীতিমালা’ বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রে একই প্রশ্ন দুবার অন্তর্ভুক্ত থাকার অভিযোগ উঠেছে। 

অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রে ‘নগদান বাজেট’ বিষয়ে একই ধরনের প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছে। এ ছাড়া প্রশ্নপত্রের আরও একটি প্রশ্ন ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থীরা। বিষয়টি জানার পর প্রশ্নপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরীক্ষার প্রশ্নপত্রের (বিষয় কোড ২২২৬০৭) ‘খ’ বিভাগের ৩ নম্বর প্রশ্নে ছিল, ‘নগদান বাজেট তৈরির ধাপগুলো বর্ণনা কর’। একই প্রশ্নপত্রের ‘গ’ বিভাগের ১১ নম্বর প্রশ্নেও ‘নগদান বাজেট কী? নগদান বাজেট তৈরির ধাপসমূহ বর্ণনা কর’—এভাবে নগদান বাজেট তৈরির ধাপ বর্ণনার বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করা হয়।

পরীক্ষার্থীদের অভিযোগ, একই বিষয়ভিত্তিক প্রশ্ন দুবার থাকায় প্রশ্নপত্রের বৈচিত্র্য কমেছে। পাশাপাশি নির্ধারিত নম্বরের যথাযথ মূল্যায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ কেউ জানান, প্রশ্নের পুনরাবৃত্তির কারণে কোন প্রশ্নের উত্তর কীভাবে লিখবেন, তা নিয়ে পরীক্ষাকক্ষে বিভ্রান্তি দেখা দেয়।

এ ছাড়া প্রশ্নপত্রের ১৫ নম্বর প্রশ্নটিও ত্রুটিপূর্ণ বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি একই দিনে অনুষ্ঠিত একই বর্ষের হিসাববিজ্ঞান বিভাগের ‘বিজনেস ম্যাট্রিক্স’ বিষয়ের প্রশ্নপত্রে ১২ নম্বর প্রশ্নের ‘খ’ অংশটিও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আপনাদের কাছ থেকেই মাত্র জানলাম। আমাকে কেউ জানায় নি। প্রশ্ন দেখি, ঘটনা সত্য হলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের শেষ সময় ২০ সেপ্টেম্বর

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম