Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

Advertisement

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের অনুমতি ছাড়া ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অনুমতি ব্যতীত ড্রোন ওড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা ওড়াচ্ছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের হলপাড়ায়ও ড্রোন ওড়ানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রোন ওড়ানোর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রক্টর অফিসের অনুমতি নেওয়ার পাশাপাশি প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীদের এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, আমরা ড্রোন ওড়ানো পুরোপুরি নিষিদ্ধ করিনি। তবে ড্রোন ওড়াতে চাইলে অবশ্যই যথাযথ কারণ দেখিয়ে প্রক্টর অফিস থেকে অনুমতি নিতে হবে। অনাকাঙ্ক্ষিত জায়গায় ড্রোন ওড়ানোর অভিযোগ আমাদের কাছে রয়েছে। তাই অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

মেয়াদ ২৮ দিন, এরপর পিটিয়ে বের করে দেব— হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

মেয়াদ ২৮ দিন, এরপর পিটিয়ে বের করে দেব— হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় চবির ৫ নারী হলে ফ্রিজ

প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় চবির ৫ নারী হলে ফ্রিজ

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম