চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
Advertisement
চবি প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২৫ জন কৃতীশিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউজিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) জন্য সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ জন শিক্ষার্থী এ পদকের জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সুযোগ পেয়েছেন ২৫ জন।
২০১৯ সালের মনোনীত ৯ শিক্ষার্থী:
আরবি বিভাগের জোহাইর ফুরকান, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ নূর আলী, ফাইন্যান্স বিভাগের তাসফিকা খানম, অর্থনীতি বিভাগের জান্নাতুল ফেরদৌস, আইন বিভাগের উম্মে হাবিবা, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তাহসিন শামস সাদিয়া, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ নেওয়াজ জামিল, সমুদ্রবিজ্ঞান বিভাগের রাইয়ান আহমেদ এবং মেডিকেল অনুষদের (এমবিবিএস) আফসানা আক্তার।
২০২০ সালের মনোনীত ৮ শিক্ষার্থী:
আরবি বিভাগের মোহাম্মদ আবদুল হালিম, বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের ইতামনি চাকমা, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শাহরিন আক্তার, অর্থনীতি বিভাগের দিদারুল ইসলাম, ফার্মেসি বিভাগের মোহাইমিনুল্লাহ সরকার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ফাইরোজ আবিদা, ফিশারিজ বিভাগের মিতু রঞ্জন সরকার এবং মেডিকেল অনুষদের (এমবিবিএস) ইসরাত পারভীন।
২০২১ সালের মনোনীত ৮ শিক্ষার্থী:
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আশরাফুন নেসা, ফলিত রসায়ন ও কেমিকৌশল (অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের তাহমিদুল ইসলাম আকিব, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের নুসরাত জাহান, অর্থনীতি বিভাগের মিন্টু বড়ুয়া, আইন বিভাগের তনিকা ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের ফাহমিদা রহমান, সমুদ্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী হাসান এবং মেডিকেল অনুষদের (এমবিবিএস) মো. আদিবুল হক নাফিস।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় অনন্য স্বীকৃতি এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে ইউজিসি। স্নাতক পর্যায়ে নিজ নিজ অনুষদের সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়।
