Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

Advertisement

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দফা দাবি। ছবি: যুগান্তর

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসিক হলের আসন বণ্টনে স্বচ্ছতা, অন-ক্যাম্পাস কর্মসংস্থানসহ চার দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে বিতর্কিত আকাশ দাশের শপথ বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৭ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এসব দাবি জানানো হয়। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যা ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা।

জাতীয় ছাত্রশক্তির নেতাদের অভিযোগ, নারীবিদ্বেষী ও ধর্ষণের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ থাকা আকাশ দাশকে পেছনের দরজা দিয়ে শপথ করানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের বিরোধিতা উপেক্ষা করে তাকে পদে পুনর্বাসনের ঘটনায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন তারা।

আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলক্রসিংয়ে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপন, শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস পার্টটাইম কর্মসংস্থান চালু, আবাসিক হলের আসন বণ্টনে স্বচ্ছ ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন এবং আকাশ দাশের শপথ বাতিল।  

জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হবে না। রেলক্রসিংয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন, অন-ক্যাম্পাস কর্মসংস্থান, হলের আসন বণ্টনে স্বচ্ছতা এবং আকাশ দাশের শপথ বাতিলের দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় ছাত্রশক্তি মাঠে থাকবে।

আলোচনায় সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের দাবি নিয়ে প্রশাসন টালবাহানা করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

মেয়াদ ২৮ দিন, এরপর পিটিয়ে বের করে দেব— হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

মেয়াদ ২৮ দিন, এরপর পিটিয়ে বের করে দেব— হল ভিপিকে ছাত্রদল নেতার হুমকি

আরও পড়ুন

চুয়েটে অচলাবস্থা, একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আহ্বান সাবেক শিক্ষার্থীদের

চুয়েটে অচলাবস্থা, একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর আহ্বান সাবেক শিক্ষার্থীদের

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

চবির ২৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে নেকাব পরা ছাত্রীকে ‘মৌলবাদী-সন্ত্রাসী’ বলার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম