Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে নিষিদ্ধ ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম মো. ইসমাইল। তিনি ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের থানা সংগঠক। 

নগরীর হাজেরা তজু কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল হক শিকদারের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসমাইল। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর চকবাজার থানাধীন চট্টেশ্বরী রোডে এ ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। 

আহত মো. ইসমাইল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটটি সেলাই দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় প্রথমে তাকে ঘিরে ধরা হয়। এরপর ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাকে লাথি এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করা হয়েছে। মাথায় জখমের পাশাপাশি তার ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে।  

হামলার কারণ সম্পর্কে ইসমাইলের দাবি, প্রায় এক বছর আগে কক্সবাজারে এক নারীকে হত্যার ঘটনার বিচার চেয়ে তিনি ফেসবুকে লিখেছিলেন। ওই নারী তাদের বাসায় তার মাকে কাজে সহায়তা করতেন। ওই ঘটনায় জিহাদুলের বাবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ইসমাইল ও জিহাদুলের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়। 

তবে অভিযুক্ত জিহাদুল হক হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

এ বিষয়ে চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন যুগান্তরকে, বিষয়টি শুনে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছিলাম। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আমি বাংলা মাল ব্যবহার করি না, বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়

ফেসবুকে সন্ত্রাসী রায়হানের পোস্ট আমি বাংলা মাল ব্যবহার করি না, বাংলা অস্ত্রে হাত ছিঁড়ে যায়

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

সরকার গণরায় মানলেই জাতীয় ঐক্য হবে, বলছে জামায়াত

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

শহীদ মিলন দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ আ.লীগ নেতাদের বিরুদ্ধে

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

সাইবার হামলার শিকার এএফপি

সাইবার হামলার শিকার এএফপি

আরও পড়ুন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম