Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

সিলেট বিভাগে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৫ জনে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭০ জন। মারা যাওয়া শিশুদের মধ্যে ৯ মাস বয়সি আবিদুর রহমানের বাড়ি সিলেটের জৈন্তাপুরে। ৫ মাস বয়সি সাইমের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে এবং এক বছর বয়সি তানহার বাড়ি দিরাইয়ে।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯২১ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৫১৮ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ১০৭, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সন্দেহজনক হাম রোগী ২২৫ জন এবং নিশ্চিত হাম রোগী ১০ জন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

সিলেট বিমানবন্দরে ফ্লাইটে গোয়েন্দা সংস্থার তল্লাশি

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তাহসিফের মৃত্যুর তদন্তে যা জানা গেল

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

আরও পড়ুন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম