Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের ভোগড়া এলাকার এক পোশাক কারখানার এক গর্ভবতী নারী শ্রমিক নিহত হওয়ার গুজবে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তবে ওই নারী শ্রমিক মারা যাননি, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

বিভ্রান্তি ও গুজব নিরসনে ওই নারী শ্রমিক নিজেই কারখানার কর্মকর্তাদের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার এসএম শফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে থানায় উপস্থিত হয়ে ওই নারী বলেন, ‘আমি দিলরুবা আক্তার মিলি, আমার কার্ড নম্বর ৭৩..। আমি মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন আমাকে হামলা করে। হামলা করার পর আমি তাদেরকে বলছি, আমি প্র্যাগন্যান্ট (গর্ভবতী) আমাকে ছেড়ে দেন। তারা আমাকে না ছেড়ে আমার কাছ থেকে অফিসের পরিচয়পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গিয়েছি। কিন্তু, আল্লাহর রহমতে আমি মোটামুটি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’

ওই নারী পোশাকশ্রমিক আরও বলেন, ‘ছোট ছোট পোলাপান আমার ওপরে হামলা করছে। তারা আমার গায়ে আঘাত করছে। আমার হাতে ধরে টান দিয়েছে। আমার আইডি কার্ড (পরিচয়পত্র) ছিনিয়ে নিয়েছে। আমি তাদেরকে বারবার বলেছি, আমি প্র্যাগন্যান্ট (গর্ভবতী), তাও তারা আমাকে ছাড়ে নাই।’ 

ওই নারীর নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়লে ২৫০-২৮০ জন শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করেন। পরে ওই শ্রমিক নিজেই গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে কারখানায় যাচ্ছিলেন ওই নারী শ্রমিক। কারখানার সামনে বহিরাগত কয়েকজন লোক তাকেসহ অন্যদের কারখানায় প্রবেশ করতে বাধা দেন। তাদের বাধা অমান্য করে কারখানায় প্রবেশ করতে চাইলে বহিরাগত লোকদের সঙ্গে ধাক্কাধাক্কির হয়। এ সময় গর্ভবতী ওই নারী শ্রমিক ব্যথা পেয়ে আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। সে বর্তমানে সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছেন।

পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুরের এই ঘটনার জেরে কারখানার একজন গর্ভবতী নারী শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবের খবরে সন্ধ্যা ৬টার দিকে ওই কারখানার সামনে প্রায় তিনশ লোক জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা নিশ্চিত করতে উদ্যোগ নেয়। গুজবের খবর পেয়ে নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি নিজেই কারখানা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে গাছা থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেন এবং দুপুরের ঘটনার বর্ণনা করেন।

গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা এবং গুজবের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে শুভেচ্ছা জানিয়ে তোপের মুখে ছাত্রদল নেতা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

চোখে আলো নেই, তবু কলেজের ১২০০ শিক্ষার্থীর মধ্যে একমাত্র জিপিএ-৫ তার

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

২০ কারখানা ছুটি, বন্ধ ৩১ মজুরি ঘোষণার পরও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষ

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

আরও পড়ুন

১৪ ঘণ্টা অবরুদ্ধ পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম