Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

ঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি ও মেয়ে জয়স্মিতা বিশ্বাস

Advertisement

সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোররাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল থেকে তারা নিখোঁজ ছিলেন।

মৃত ব্যক্তিরা হলেন- মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) ও তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা বিশ্বাস। তারা দক্ষিণ সুরমার ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে। সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপলু চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তাদের ১১ মাস বয়সি মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শিশুটির বয়স তিন মাস থাকতেই এ রোগ ধরা পড়ে। এরপর থেকে মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে তার স্ত্রী সব সময় দুশ্চিন্তায় থাকতেন। মেয়েকে সারা জীবন রক্ত দিতে হবে এবং নিয়মিত চিকিৎসা করাতে হবে—এমন চিন্তা থেকে তিনি গভীর হতাশায় ভুগছিলেন।

জীবনানন্দ বিশ্বাস আরও বলেন, স্ত্রীর মানসিক অবস্থার উন্নতির জন্য তিনি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। চার-পাঁচ দিন আগেও তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধানের কাছে নিয়ে গিয়েছিলেন। এর আগে চিকিৎসক সিদ্ধার্থ পালের কাছেও চিকিৎসা করিয়েছেন। ওষুধ সেবন করানো হলেও তার অবস্থার তেমন উন্নতি হয়নি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে তিনি মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্ত্রীর সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা পারিবারিক বিরোধ ছিল না বলেও দাবি করেন তিনি।

সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী বলেন, দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের লাশ নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফ্যাসিবাদীদের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতাদের

ফ্যাসিবাদীদের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত নেতাদের

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

সিলেটে হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলেসহ ২ ভাই আটক

মশা নিধনের দাবিতে মশারি মিছিল

মশা নিধনের দাবিতে মশারি মিছিল

এত দেরি কেন, দ্রুত দেশে আসুন: হাসিনাকে মুক্তাদির

এত দেরি কেন, দ্রুত দেশে আসুন: হাসিনাকে মুক্তাদির

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

পুলিশকে ‘চোর-ডাকাত’ বলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে বাধা, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে বিআরটিএ অফিসে  বিশেষ চিহ্নে ঘুসের ইঙ্গিত!

সিলেটে বিআরটিএ অফিসে বিশেষ চিহ্নে ঘুসের ইঙ্গিত!

আরও পড়ুন

১৪ ঘণ্টা অবরুদ্ধ পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

পদত্যাগ করে পুলিশ পাহারায় ক্যাম্পাস ছাড়লেন রংপুর পলিটেকনিক অধ্যক্ষ

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে নিজেকে জীবিত প্রমাণ নারী শ্রমিকের

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও শিশুর লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম