Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে বিআরটিএ অফিসে বিশেষ চিহ্নে ঘুসের ইঙ্গিত!

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

সিলেটে বিআরটিএ অফিসে  বিশেষ চিহ্নে ঘুসের ইঙ্গিত!

সিলেট বিআরটিএ অফিসে দুদকের টিম। ছবি: যুগান্তর

Advertisement

দালাল না ধরলে কিংবা ঘুস না দিলে সেবা মেলে না। সিলেটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে এমন অভিযোগ দীর্ঘদিনের। এবার ফিটনেস নবায়নে বিশেষ সংকেত ব্যবহার করে দালালের মাধ্যমে ঘুস আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) বিআরটিএ সিলেট কার্যালয়ে অভিযান চালিয়ে এমন অনিয়মের তথ্য পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, বিআরটিএ সিলেটের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গাড়ির ফিটনেস নবায়নে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুস গ্রহণের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নথিপত্র ও সরেজমিন যাচাই করে দেখা যায়, গত ১৭ নভেম্বর বিআরটিএ সিলেট কার্যালয়ে ৭১টি গাড়ির ফিটনেস নবায়নের আবেদন জমা পড়ে। এসব গাড়ি পরিদর্শনের সময় একটি আবেদনের ইঞ্জিন নম্বরের ওপর নীল কালিতে বিশেষ গোল চিহ্ন দেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। সেবাপ্রার্থীর গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলেও ওই কর্মকর্তা নম্বরটি সঠিক নয় বলে মন্তব্য করেন। এরপর কাগজে গোল চিহ্ন দিয়ে তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর সেখানে এক দালাল এসে সেবাপ্রার্থীর কাছে টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ওই দালালকে ৩ হাজার ৭০০ টাকা দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন হয়ে যায়। দুদকের ভাষ্য, অভিযানের সময় এ ঘটনায় ঘুস গ্রহণ ও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 

এদিকে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের অভিযোগ, ফিটনেস নবায়নের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স, ডিজিটাল নম্বরপ্লেট, স্মার্ট কার্ড, গাড়ির মালিকানা বদলি ও রুট পারমিটের ক্ষেত্রেও হয়রানি করা হয়।

ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় কৃত্রিমভাবে অকৃতকার্য দেখানো এবং ডিজিটাল নম্বরপ্লেট ও স্মার্ট কার্ড সরবরাহে বিলম্বের অভিযোগও রয়েছে। এসব সেবায় নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন সেবাপ্রার্থীরা।

তাদের দাবি, দালালদের মাধ্যমে যোগাযোগ না করলে অনেক সময় ফাইল আটকে রাখা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে বিআরটিএ সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আবদুর রশিদ দাবি করেন, অভিযোগ যেভাবে শোনা যাচ্ছে ঘটনা সেরকম না। যিনি টাকা নিয়েছেন বলা হচ্ছে তিনি অফিসের কেউ না, বাইরের লোক। ইঞ্জিনের নাম্বার পরিষ্কার না দেখায় আমাদের কর্মকর্তা ধুয়ে মুছে আনার কথা বলেছিলেন সেবাগ্রহিতাকে। তখন তিনি এটা টাকা আদায়ের কৌশল ধারণা করে অন্য এক ব্যক্তির স্মরণাপন্ন হন। এতেই এমন সমস্যার সৃষ্টি হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমেদ জানান, অভিযানের সময় বিআরটিএ কার্যালয় থেকে ফিটনেস নবায়ন ও গাড়ি পরিদর্শনসংক্রান্ত প্রয়োজনীয় কিছু রেকর্ডপত্র চাওয়া হয়েছে। এসব নথি পাওয়ার পর পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনার বরাবর দাখিল করা হবে। পরবর্তী সময়ে কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেট মহানগর যুবদলকে কেন্দ্রের আলটিমেটাম

সিলেট মহানগর যুবদলকে কেন্দ্রের আলটিমেটাম

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য পুলিশের নতুন নির্দেশনা

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য পুলিশের নতুন নির্দেশনা

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

আরও পড়ুন

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

কেশবপুরে সাংবাদিককে ধরে পুলিশে দিলেন এনসিপি কর্মীরা

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

চাঁদপুরে বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, নাতি গ্রেফতার

সুন্দরবনে অভিযানে ৪৩ বনদস্যু গ্রেফতার, আত্মসমর্পণ ৬৪ জনের

সুন্দরবনে অভিযানে ৪৩ বনদস্যু গ্রেফতার, আত্মসমর্পণ ৬৪ জনের

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন দুর্গাপুরের সুধিনী মান্দা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম