Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

ফাইল ছবি

Advertisement

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে মা ও মেয়েকে ভারতে পাচারের চেষ্টা করেছে একটি দালাল চক্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির তৎপরতায় শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন তারা। 

রোববার (২২ নভেম্বর) জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য জানান।

এর আগে, শনিবার (২১ নভেম্বর) উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকা থেকে ওই দুই নারীকে উদ্ধার করে বিজিবি। পরে তাদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া দুই নারী হলেন, খুলনার তেরখাদা উপজেলার নয়াবারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) ও তার মা মেহেরুন বিবি (৭০)।

পুলিশ জানায়, ভারতে পাঠানোর কথা বলে একটি দালাল চক্র তাদের কাছ থেকে টাকা ও একটি মোবাইল হাতিয়ে নেয়। পরে সীমান্ত এলাকায় রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। একপর্যায়ে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন।  

ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খুলনার একটি দালাল চক্র সিলেটের স্থানীয় দালালদের সহযোগিতায় ওই দুই নারীকে ভারতে পাঠানোর চেষ্টা করে। এ মানবপাচার চক্রে খুলনা ও সিলেটের দুটি পৃথক গ্রুপ কাজ করছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে। চক্রের কয়েকজন সদস্যকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য পুলিশের নতুন নির্দেশনা

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য পুলিশের নতুন নির্দেশনা

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

গোপালগঞ্জে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন

আরও পড়ুন

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম