Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

Icon

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

Advertisement

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইছাকুটা গ্রামে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- ইছাকুটা গ্রামের মৃত লেবাস উল্লাহর ছেলে শেখ মো. ইউসুফ আলী (৪৯) এবং মৃত ইমান আলীর ছেলে ফরিদ মিয়া (৪৬)। ইউসুফ আলী সাটিয়াজুরী ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং ফরিদ মিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে জখম, স্ত্রী পলাতক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে জখম, স্ত্রী পলাতক

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

যে কারণে শেষ মুহূর্তে মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী

যে কারণে শেষ মুহূর্তে মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী

রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

রডের বদলে বাঁশ দিয়ে দুর্নীতি করলে যত গভীরে যেতে হয় যাব: হুইপ গউছ

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে সত্যতা নেই

সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে সত্যতা নেই

আরও পড়ুন

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম