Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

Advertisement

গত কয়েক দিনের টানা ও থেমে থেমে হওয়া বৃষ্টিতে জয়পুরহাটের নিচু জমির আগাম জাতের আলুখেত ও কেটে রাখা পাকা আমন ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষিরা।

পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জয়পুরহাটে ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে বৃষ্টির পানিতে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে এবং ১ হাজার ২৩৭ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পেঁয়াজ ও সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাকসবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় চাষিরা জানান, বর্তমানে মাঠে ধান কাটা চলছে এবং প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। যেসব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণকৃত আলুবীজের ওপর মাটি চাপা পড়ে চারা না গজিয়েই পচে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে জমিতে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে খড় বা গোখাদ্য সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। এছাড়া টানা বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবীদের কাজ বন্ধ থাকায় তাদের আয় কমে গেছে। চাষিদের আশঙ্কা, আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সাদিয়া সুলতানা বলেন, বৃষ্টিতে কৃষকরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে এবং আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় বৃষ্টি থেমে গেলে নতুন করে আলু রোপণের সুযোগ থাকবে; তবে আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে এলাকার কৃষকরা চরম বেকায়দায় পড়বেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

চুনারুঘাটে শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম