Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

ছবি: যুগান্তর

Advertisement

জয়পুরহাটের ক্ষেতলালের হাট-বাজারগুলোতে শীতকালীন শাক-সবজির পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে নতুন আলু বাজারে না আসায় পুরোনো আলুর দামে ব্যাপক দরপতন হয়েছে। বর্তমানে প্রতি কেজি পুরোনো আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়। 

অন্যদিকে, আলু ছাড়া অধিকাংশ কাঁচা সবজির দাম তুলনামূলক বেশি থাকায় স্বস্তি নেই ক্রেতাদের মধ্যে।

শুক্রবার (২০ নভেম্বর) ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলা হাটে সরেজমিনে দেখা যায়, বাজারে শীতকালীন বিভিন্ন সবজির সরবরাহ থাকলেও বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে।

হাটের খুচরা সবজি ব্যবসায়ী আশরাফ মোল্লা যুগান্তরকে জানান, বাজারে প্রতি কেজি নতুন পাতা পেঁয়াজ ২৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ৩০ টাকা ও দেশি পেঁয়াজ ৪০ টাকা, আদা ১৬০ টাকা, রসুন ১০০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পটোল ৪০ টাকা, গাজর ১২০ টাকা, করলা ৮০ টাকা, শিম ৭০ টাকা, মুলা ৩০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ৪০ টাকা, পুরোনো আলু ১২ থেকে ১৫ টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা ও কাঁচা পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

এ ছাড়া প্রতি কেজি শুকনা মরিচ ৪৪০ টাকা, গুঁড়া মরিচ ৫০০ টাকা এবং গুঁড়া হলুদ ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ভাসিলা গ্রামের সামছুল ইসলামসহ কয়েকজন ক্রেতা জানান, সাধারণত শীতকালীন নতুন সবজি বাজারে উঠলে দাম কিছুটা কমে আসে। কিন্তু এ বছর পরিস্থিতি ভিন্ন। আলুর দাম কমলেও অন্যান্য প্রায় সব ধরনের সবজির দাম বেশি। ফলে বাজার করতে এসে বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের।

ক্রেতাদের প্রত্যাশা, বাজারে শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমবে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

বেড়েছে চাল ও সবজির দাম, ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

বেড়েছে চাল ও সবজির দাম, ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

শীতের ৯ শাকেই মিলবে নানা পুষ্টিগুণ, কোনটি কী কাজে লাগে?

শীতের ৯ শাকেই মিলবে নানা পুষ্টিগুণ, কোনটি কী কাজে লাগে?

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

যে কারণে পদত্যাগ করলেন এনসিপি নেতা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

গোল্ডেন সাইফুলসহ আ.লীগ-যুবলীগের ৪ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম