Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

Icon

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ

Advertisement

জয়পুরহাটের কালাই পৌরসভার সরাইল এলাকার একটি পরিত্যক্ত পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সরাইল এলাকায় পল্লী বিদ্যুতের সাবস্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা আগুন দেওয়ার দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে পরিত্যক্ত ওই পুলিশ বক্সটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটি পরে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

তবে ভিডিওতে যাদের দেখা গেছে, তাদের পরিচয় কিংবা কোন উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে পুলিশ বক্সটিতে পোড়া দাগ এবং পেট্রল ও কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। তবে আগুনের দৃশ্যমান আলামত অনেকটাই কমে যাওয়ায় তা সরানো বা নষ্ট করার চেষ্টা করা হয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে ওই এলাকায় দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

খবর পেয়ে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম তালুকদার রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এ ধরনের নাশকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ইসলাম জানান, সরাইল এলাকায় পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়টি পুলিশ জেনেছে। কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে কাজ চলছে। তদন্তসাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

জয়পুরহাটে আ.লীগ নেতা গ্রেফতার

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের আড়ালে নাশকতার ছক, ১৯ নেতাকর্মী আটক

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

পিকনিকের নামে নাশকতার পরিকল্পনা, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় জিয়া পরিষদ নেতা বহিষ্কার

সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

‘জাতির পিতা’ সম্বোধনে হট্টগোল সেই ডিসিকে অপসারণের দাবিতে ছাত্রদলের আলটিমেটাম

আরও পড়ুন

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম