Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ

Advertisement

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় তারা সড়ক অবরোধ করেন।

এ সময় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস (টিয়ারশেল) নিক্ষেপ ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার দিকে মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মাওনা চৌরাস্তার দিকে রওনা হন। পথে আরও কয়েকটি কারখানার শ্রমিক আন্দোলনে যোগ দেন। মিছিল নিয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়ালসড়কের নিচে লাঠিসোটা হাতে অবস্থান নেন তারা। পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে গেলে শ্রমিকরা সরে গিয়ে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

সেখানে আনসার সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন; কিন্তু শ্রমিকরা অনুরোধ উপেক্ষা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ ও আনসার সদস্যরা মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ছুড়লে শ্রমিকরা দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান।

এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন হাজারও যাত্রী। মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শ্রমিকদের বিচ্ছিন্ন অবরোধ চলছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছিল।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিচ্ছিন্নভাবে সড়ক ও মহাসড়ক অবরোধ করেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্যপাশে গিয়ে অবরোধ করেন। বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা অবরোধ করলে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়। পরে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

কোনো ষড়যন্ত্রে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না: হাসান সরকার

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

আরও পড়ুন

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম