Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

Advertisement

চট্টগ্রামের বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৩টার দিকে উপজেলার বৈলছড়ি কে বি বাজার এলাকায় ব্যাংকটির বৈলছড়ি শাখায় এ ঘটনা ঘটে।

তবে স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে শাখাটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বৈলছড়ি গ্রামীণ ব্যাংক শাখার ফটকের সামনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বৈলছড়ি গ্রামীণ ব্যাংক শাখার সেকেন্ড ম্যানেজার হুমায়ুন কবির জানান, দুর্বৃত্তরা ব্যাংকের ফটকের বাইরে সামান্য আগুন জ্বালিয়ে চলে যায়। এতে ব্যাংকের কোনো ক্ষতি হয়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাঁশখালীতে যাতে কোনো ধরনের নাশকতা বা অগ্নিসন্ত্রাসের ঘটনা না ঘটে, সেদিকে পুলিশের কঠোর নজরদারি রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

বাড়ি থেকে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ২ ভাই

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

রাঙ্গুনিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার ভবনে আগুন

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

এমপির বাড়ির কাছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ভাড়াটে লোক দিয়ে নাশকতা চালাচ্ছে’

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

পুলিশের গাড়ি চুরির মূলহোতা গ্রেফতার

আরও পড়ুন

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বাঁশখালীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

মধ্যরাতে বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা, পালিয়ে বাঁচলেন সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম