Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

ছবি: যুগান্তর

Advertisement

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ওইসব কারখানা বন্ধ রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া ৫ থেকে ১০টি কারখানা আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে। কারখানা ভাঙচুর, শ্রমিক অসন্তোষ ও জানমাল রক্ষার স্বার্থে কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ না থাকলেও বেলা ১১টা থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হন। পরে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তারা শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ আশপাশের এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকরা হাতে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকরা তাদের কথা না শুনে বিক্ষোভ ও অবরোধ চালিয়ে যান।

এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ অব্যাহত থাকে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন আরও জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও আনসার রোড এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। পুলিশ শ্রমিকদের টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দিলে পৃথক স্থানে পুনরায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা দীর্ঘ সময় বিক্ষোভ করতে পারেননি। তবে সাড়ে ১২টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবস্থান

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

বিদ্যুৎ বিল নিয়ে গালাগাল করা সেই সিফাত কারামুক্ত

গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

আরও পড়ুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

আ.লীগের কেন্দ্রীয় নেতা মশিউরের বাড়িতে আগুন

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৮

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন-ভাঙচুর, আটক ৮

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা

মুকসুদপুর থানায় আগুন

মুকসুদপুর থানায় আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম