গাজীপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৩ পিএম
গাজীপুরের জয়দেবপুরে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গাজীপুরের জয়দেবপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন।
মহাসম্মেলনে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম খলিল আহমেদ কোরাইশী, আব্দুল হামিদ, শাহ সালাহ উদ্দিন নানুপুরী, বেফাকের মহাসচিব মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি বশিরুল্লাহ, সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহসহ দেশের বিশিষ্ট আলেম-ওলামাগণ।
গাজীপুর জেলার শীর্ষস্থানীয় আলেমদের মধ্যে বক্তব্য রাখেন- মুফতি লেহাজ উদ্দিন ভূইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আতাউর রহমান, মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।
মহাসম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা সিরাজুল ইসলাম কাসেমী।
সভাপতির বক্তব্য ও অন্যান্য বক্তাদের আলোচনায় খতমে নবুওয়াতের গুরুত্ব, আকিদায়ে খতমে নবুওয়াত সংরক্ষণ এবং এ বিষয়ে মুসলিম উম্মাহর সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে নেতারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে জাতীয় সংসদে প্রয়োজনীয় আইন পাশের জোর দাবি জানান।

-6afd96bd5fc5b.jpg)