Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

Icon

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

ছবি: যুগান্তর

Advertisement

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও দমকা বাতাসে নওগাঁর বদলগাছীতে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে পাকা ও আধাপাকা ধান নুয়ে পড়েছে। কোথাও কোথাও ফসলি জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যেসব কৃষক ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। পানিতে ভিজে কাটা ধান নষ্ট হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

সরেজমিনে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে আছে। কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে গেছে, আবার কোথাও হেলে পড়া ধানের শিষ পানিতে ডুবে রয়েছে। এতে ধানে অঙ্কুরোদ্গম ও পচন ধরার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার দ্রুত উন্নতি না হলে চলতি মৌসুমে আমন উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার বেগুনজোয়ার গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, টানা বৃষ্টিতে এলাকার বিস্তীর্ণ ফসলি জমিতে পানি জমেছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে ফসলের অপূরণীয় ক্ষতি হবে।

একই পরিস্থিতি দেউলিয়া ও কাষ্টডোব গ্রামেও। সেখানকার কয়েকজন কৃষক বলেন, তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বইছে। অনেকেই ধান কেটে মাঠে শুকাতে দিয়েছিলেন। বৃষ্টির পানিতে সেই ধান ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে রোদ না উঠলে কিংবা ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের লোকসান গুনতে হবে। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে টানা বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় ২৮৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মাঠে থাকা আগাম আলুসহ অন্যান্য রবিশস্যও কিছুটা ক্ষতির মুখে পড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এবার উপজেলায় রোপা আমনের ফলন বেশ ভালো হয়েছিল। তবে শেষ সময়ে বৃষ্টির কারণে কৃষকরা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। ধান নুয়ে পড়া ও জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে বাড়তি শ্রম ও খরচ গুনতে হবে। ক্ষয়ক্ষতি কমাতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পানি নিষ্কাশনসহ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

এদিকে, ফসলি জমির জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের তালিকা করে সরকারি প্রণোদনা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

অসময়ের বৃষ্টিতে ভিজছে আমন ধান, লোকসানের শঙ্কায় কৃষক

নদী কেড়েছে সব, তবু থামেনি ফসল ফলানোর লড়াই

নদী কেড়েছে সব, তবু থামেনি ফসল ফলানোর লড়াই

নদীর বুকে সোনালি স্বপ্ন

নদীর বুকে সোনালি স্বপ্ন

যমজ নবজাতক চুরির ঘটনায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষা

যমজ নবজাতক চুরির ঘটনায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষা

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

আরও পড়ুন

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেফতার

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

টানা বৃষ্টিতে আমনের ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

ডিসেম্বর ঘিরে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম