Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যমজ নবজাতক চুরির ঘটনায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষা

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

যমজ নবজাতক চুরির ঘটনায় নতুন মোড়, ডিএনএ পরীক্ষা

Advertisement

নওগাঁয় বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া যমজ নবজাতকের একজন চুরির অভিযোগে গঠিত তদন্ত কমিটি ভিন্ন তথ্য পেয়েছে।

আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও সংযুক্ত ছবি পর্যালোচনা করে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল।

নবজাতকের পরিবারের পক্ষ থেকে এক ছেলে ও এক মেয়ে জন্মানোর দাবি তোলার পর নওগাঁ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) ডা. মো. শরীফ চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা সিভিল সার্জন। গত শনিবার (১৪ নভেম্বর) সিভিল সার্জনের কাছে এ প্রতিবেদন জমা দেয় কমিটি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, অপারেশনকারী দলের সার্জন ও অন্য সদস্য, রোগীর আত্মীয়স্বজন এবং সংশ্লিষ্ট সনোলজিস্টদের বক্তব্য, আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ও প্রাপ্ত ছবিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, অপারেশনের আগে রোগী ও তার স্বজনদের পর্যাপ্ত কাউন্সেলিং করা প্রয়োজন ছিল। বিশেষ করে তিনটি আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের মধ্যে একটিতে একক সন্তান ও অন্য দুটিতে যমজ সন্তানের তথ্য থাকায় বিষয়টি স্পষ্ট করা জরুরি ছিল, যা যথাযথভাবে করা হয়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আল্ট্রাসনোগ্রাফি শতভাগ নিশ্চিত পরীক্ষা নয়। গর্ভকাল বৃদ্ধির সঙ্গে সঙ্গে গর্ভে একক বা একাধিক সন্তান নির্ণয়ে ভুলের সম্ভাবনাও বাড়তে থাকে। গত ২১ অক্টোবরের আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে যমজ বাচ্চার একটির ওজন ২ কেজি ৩৩১ গ্রাম ও অপরটির ওজন ২ কেজি ৪৮৬ গ্রাম উল্লেখ ছিল; কিন্তু প্রসবের পর নবজাতকের ওজন পাওয়া যায় ৩ কেজি ৭০০ গ্রাম, যা যমজ সন্তানের ক্ষেত্রে একটি বাচ্চার ওজন হিসেবে অস্বাভাবিক। এছাড়া আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান রেজিস্টারেও যমজ বাচ্চার কোনো তথ্য পাওয়া যায়নি। সংযুক্ত ছবিগুলোর কোনোটিতেই একসঙ্গে দুটি মাথা, হৃৎপিণ্ড বা পেটের ছবি না থাকায় শেষ দুটি রিপোর্ট ভুল হওয়াই স্বাভাবিক বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ রেডিওলজিস্ট ডা. এএস রেজাউল মাহমুদ।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নওগাঁর বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুলের মেয়ে প্রসূতি শান্তনা আক্তারকে প্রসবের জন্য শহরের বেসরকারি বলাকা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকাল ৫টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে এক মেয়ে নবজাতকের জন্ম হয়। তবে আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ ভ্রূণের উল্লেখ থাকায় স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় নবজাতকের বাবা শান্ত ইসলাম নওগাঁ সদর থানায় ক্লিনিক মালিক এনামুল হক, অ্যানেসথেসিওলজিস্ট ডা. মো. ইসকেন্দার হোসেন ও সার্জন ডা. মাহফুজা খাতুনসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলার সূত্র ধরে গত ১২ নভেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে সাত-আট দিন বয়সি এক ছেলে নবজাতকসহ মলিনা (৪০) নামের এক নারীকে আটক করে পুলিশ। যদিও মলিনা দাবি করেন, তিনি বাচ্চাটিকে দত্তক নিয়েছেন।

এ বিষয়ে বগুড়ার আলবারাকা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বিপুল বলেন, ৫ নভেম্বর বিকাল সাড়ে ৩টার দিকে আমার প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে এক ছেলে নবজাতকের জন্ম হয়। তবে তাকে দত্তক দেওয়া হয়েছে কিনা, তা আমার জানা নেই। পরে শুনেছি বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

বলাকা ক্লিনিকের মালিক এনামুল হক বলেন, আমার অপারেশন থিয়েটার ভাড়া নিয়ে অস্ত্রোপচার করা হয়েছিল, যেখানে একটি নবজাতকেরই জন্ম হয়। এর সব প্রমাণ সংরক্ষিত আছে। আমার প্রতিষ্ঠানে কোনো পরীক্ষা-নিরীক্ষাও করা হয়নি। অথচ সুনাম ক্ষুণ্ণ করতে একটি গোষ্ঠী মিথ্যা গুজব রটিয়েছে, যা তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া নবজাতকটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া শিশু কিনা, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে ফেরা হলো না এরশাদের

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

মহাদেবপুরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৭৩৪ বস্তা চাল জব্দ

এক ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার

এক ক্রেডিট কার্ড দিয়ে ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার

বাসে আগুন, নিষিদ্ধ নওগাঁ ছাত্রলীগের দুই সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

বাসে আগুন, নিষিদ্ধ নওগাঁ ছাত্রলীগের দুই সহ-সভাপতিসহ গ্রেফতার ৩

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

‘পলাতক নেত্রীর দেশে ফেরার সুযোগ নেই’

দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির বলি ২ জন

দুই মোটরসাইকেলের বেপরোয়া গতির বলি ২ জন

আরও পড়ুন

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

বিএনপির ৪ ও যুবদলের এক নেতার পদত্যাগ

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

অব্যাহত হামলা, টুঙ্গিপাড়া থানা ছেড়ে গেলেন পুলিশ সদস্যরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম