Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেট মহানগর যুবদলকে কেন্দ্রের আলটিমেটাম

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

সিলেট মহানগর যুবদলকে কেন্দ্রের আলটিমেটাম

Advertisement

সিলেট মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তিন দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ সময়ের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কেন্দ্র।

শনিবার (২১ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সতর্কীকরণ পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিটি সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর মির্জা মো. সম্রাট হোসেনকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়নি, যা সংগঠনের নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এ অবস্থায় শেষবারের মতো তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হলো।

কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় চিঠিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে কমিটি জমা না দিলে সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।

এ বিষয়ে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার যুগান্তরকে বলেন, কেন্দ্র তিন দিনের মধ্যে কমিটি জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। আশা করি, এর মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়া সম্ভব হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সীমান্ত দিয়ে মা-মেয়েকে ভারতে পাচারের চেষ্টা, রক্ষা করল বিজিবি

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য পুলিশের নতুন নির্দেশনা

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য পুলিশের নতুন নির্দেশনা

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

লন্ডনে নেওয়ার আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে আপত্তিকর ভিডিও ধারণ, অতঃপর...

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

গোয়াইনঘাট সীমান্তে পাথর আনতে গিয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম