Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ওরশের গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে রবিউল হোসেন নামের এক কলেজছাত্রকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে ৭ দিনের রিমান্ড আবেদন করে বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) এবং একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)।

এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রবিউল ইসলাম পাশের ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের কফিল সারেংয়ের ছেলে। তিনি মির্জাপুরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিয়েছিলেন।

এ ঘটনায় নিহতের ভগিনীপতি জহিরুল ইসলাম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রোববার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় রবিউলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর আড়াইপাড়া গ্রামের রাজীব চাঁনের বাড়িতে বাৎসরিক ওরশ উপলক্ষ্যে লালন সংগীতের আয়োজন করা হয়। সেখানে গান শুনতে রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে গান চলাকালে পাশের গেড়ামারা-গোহাইলবাড়ি গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ওই তরুণেরা রবিউল ও তার বন্ধুদের মারতে উদ্যত হন। তখন বন্ধুদের সঙ্গে দৌড়ে পালানোর চেষ্টাকালে রবিউল সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

শনিবার বিকাল ৪টার দিকে স্থানীয় লোকজন ওরশের অনুষ্ঠানস্থলের প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরে লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রবিউলের লাশ শনাক্ত করেন। সন্ধ্যা ৭টার দিকে মির্জাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

মামলার বাদী জহিরুল ইসলাম রবিউলের বন্ধুদের বরাত দিয়ে বলেন, গ্রেফতার রাহাতের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেফতার দুজনকে রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া আসামিদের রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মির্জাপুর উপজেলা ও পৌর জামায়াতের নেতৃত্বে যারা

মির্জাপুর উপজেলা ও পৌর জামায়াতের নেতৃত্বে যারা

‘হাসিনা আর ফিরবেন না’

‘হাসিনা আর ফিরবেন না’

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

আরও পড়ুন

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম