Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘হাসিনা আর ফিরবেন না’

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

‘হাসিনা আর ফিরবেন না’

ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিদর্শন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন

Advertisement

‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না। আপনাদের ফেলে আত্মীয়স্বজন নিয়ে তিনি চলে গেছেন। তার জন্য আপনারা এসব করছেন কেন, তা বোধগম্য নয়। ভুল পথে যাবেন না। আমরা সহাবস্থানে থাকতে চাই। তবে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আট-নয় মাসের মাথায় কোনো সরকারের বিরুদ্ধে জ্বালাও-পোড়াও হবে, আর সরকার বসে থাকবে—এটা হতে পারে না। নতুন সরকারের সময়ে বিদেশি বিনিয়োগের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। শান্তি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা লাশের রাজনীতি করতে চাচ্ছেন, তবে এখনো তা করতে পারেননি।

একই সঙ্গে বিএনপির নেতাকর্মীদেরও সতর্ক করে মন্ত্রী বলেন, দলের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষের বাড়িঘরে লুটপাট, চাঁদাবাজি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে ধনবাড়ী উপজেলার ১ নম্বর বীরতারা ইউনিয়ন পরিদর্শন করেন মন্ত্রী। সেখানে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন এবং বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন তারা (তারা মিলিটারি) প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে মধুপুর পৌর শহরের টেকী মণ্ডলপাড়া এলাকায় বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, যুবদলের আহ্বায়ক হযরত শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী তাদের খোঁজখবর নেন এবং সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে বৃহস্পতিবার রাতে মধুপুরে আসেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। শুক্রবার মধুপুরের পর বিকালে ধনবাড়ী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মির্জাপুর উপজেলা ও পৌর জামায়াতের নেতৃত্বে যারা

মির্জাপুর উপজেলা ও পৌর জামায়াতের নেতৃত্বে যারা

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

ধাওয়া খেয়ে বিএনপি নেতার বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার আশ্রয়, অতঃপর...

মাশরাফিকে গ্রেফতারের দাবি

মাশরাফিকে গ্রেফতারের দাবি

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম