Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পিএম

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম

Advertisement

ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকী মণ্ডলপাড়া বাইতুল মোকাররম জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি সুদৃঢ় হয়।

নতুন এ মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফকির মাহবুব আনাম আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ ও এর উন্নয়ন একটি মহৎ কাজ। এ ধরনের উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালো কাজে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মসজিদটির সার্বিক কল্যাণ, নির্মাণকাজের সফল সমাপ্তি এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা জনগণই রুখে দেবে: প্রতিমন্ত্রী টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

প্রতিমন্ত্রী টুকুর হাত ধরে বদলে যাচ্ছে টাঙ্গাইল

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

ভূঞাপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আরও পড়ুন

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম