Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

Icon

নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

ছবি: সংগৃহীত

Advertisement

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে চৌমুহনী বাজারের নাপিতের পোল এলাকায় অবস্থিত ব্যাংকটির এরিয়া অফিসে এ হামলা চালানো হয়। তবে কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারিবাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনের দরজায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন এবং ভবনের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করেন। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। তাৎক্ষণিকভাবে ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করার পর নেতাকর্মীরা সটকে পড়েন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে বিভিন্ন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলের সামনে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে তারা প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং জানালার কাচ ভাঙচুর করেন। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে গেছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

মিয়ানমারে পাচারকালে ৩৫০ বস্তা সিমেন্টসহ আটক ৯

শিক্ষার আলোবঞ্চিত চর মাকসুমুল, ১২ কিমি দূরে গিয়ে পড়তে হয় শিশুদের

শিক্ষার আলোবঞ্চিত চর মাকসুমুল, ১২ কিমি দূরে গিয়ে পড়তে হয় শিশুদের

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

৯ বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটুনি

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

নির্বাচনি পরীক্ষা শেষে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল তিন বন্ধুর

নিখোঁজের ৬ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

আরও পড়ুন

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

চৌমুহনীতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, গ্রামীণ ব্যাংক শাখায় আগুন ও ভাঙচুর

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

মসজিদ সামাজিক ঐক্য ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারা হয় পালানোর চেষ্টা করবেন, নয়তো গ্রেফতার হবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম