Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

Icon

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

Advertisement

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল সাঈদা বেগমের (২৮) মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে তিনি মারা যান। তার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলায়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ নভেম্বর নারী কনস্টেবল সাঈদা বেগম বদলি হয়ে ভৈরব থানায় যোগদান করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি জ্বরে আক্রান্ত হলে সেদিনই তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল (সদর) হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আরও জানান, সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার রাতে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নরসিংদীর বেলাব উপজেলায় নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পথে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সেখান থেকে বাসায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তার অকাল মৃত্যুতে ভৈরব থানা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর শৈলী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম