Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল উদ্ধার করা গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

রোববার (২২ নভেম্বর) কক্সবাজার এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআরবি জানায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ) ক্যাম্পের একটি আভিযানিক দল জাদিমুরা বাজার এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দমদমিয়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) তার সহযোগীদের নিয়ে মাদক কেনাবেচার উদ্দেশ্যে হ্নীলা দমদমিয়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের (সাব-ব্লক সি-১২) নেচার পার্কের লাল গেটের সামনে পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অবস্থান করছেন।

খবর পেয়ে আভিযানিক দলটি সেখানে পৌঁছলে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আয়াজ ওরফে রুবেলসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন ইজিবাইকের পেছনের আসনে একটি পুরাতন সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে ইজিবাইকটি তল্লাশি করে বস্তার ভেতর থেকে একটি পুরাতন স্বচ্ছ প্লাস্টিকের বয়ামে রাখা ৭টি হ্যান্ড গ্রেনেড, একটি পলিথিনে রাখা ৬টি এজিএল গ্রেনেড (মোট ১৩টি গ্রেনেড), ৭৬ রাউন্ড এমজি গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা বিস্ফোরক ও দাহ্য পদার্থগুলো সংরক্ষণ ও পরিবহণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় তা নিরাপদ দূরত্বে পাহারায় রাখা হয়। পরবর্তী সময়ে কক্সবাজারের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫-এ আবেদন করা হলে আদালত বিস্ফোরকগুলো ধ্বংসের নির্দেশ দেন। আদালতের আদেশে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোমা নিষ্ক্রিয়কারী দল শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে নিয়ে ১৩টি গ্রেনেড ধ্বংস ও নিষ্ক্রিয় করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘২০ টাকার ডিম ৫০ টাকায়’— কিনতে হলো সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের

‘২০ টাকার ডিম ৫০ টাকায়’— কিনতে হলো সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকদের

বালিয়াড়িতে পাকা রাস্তা-স্থাপনা, কার্নিভালের পর কী হবে সৈকতের?

বালিয়াড়িতে পাকা রাস্তা-স্থাপনা, কার্নিভালের পর কী হবে সৈকতের?

তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

কক্সবাজারে বালিয়াড়িতে কার্নিভাল তিন মাসের আয়োজনের আড়ালে ৩ বছরের চুক্তি

সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

গভীর সমুদ্রে ৭২ জনকে জিম্মি সাগরে ফেলে দেওয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

বাড়ির সামনে কাফনের কাপড়ে মোড়ানো পুতুল, এলাকায় আতঙ্ক

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরার পথে ডেঙ্গু জ্বরে নারী কনস্টেবলের মৃত্যু

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নাশকতার প্রতিবাদে যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

হোমনা ও তিতাস উপজেলা জামায়াতের আমির নির্বাচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম